ভারী বৃষ্টির জেরে ভাসছে তেলেঙ্গনা - The News Lion

ভারী বৃষ্টির জেরে ভাসছে তেলেঙ্গনা



দি নিউজ লায়ন ;  একটানা  ভারী বৃষ্টির জেরে ভাসছে তেলেঙ্গনা।  অনেক গাড়ি জলের তলায়। বহুবাড়িতে জল ঢুকে গিয়েছে।  এখন অবধি ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।  মোট মৃতদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে শুধু হায়দরাবাদেই। এরমধ্যে বাদলগুড়ার মোহাম্মদিয়া হিলে দেওয়াল চাপা পড়ে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছে ২ মাসের এক শিশুও।  


 কোথাও দেখা গিয়েছে অসহায়ের মতো জলের তোড়ে ভেসে যাচ্ছে মানুষ। কোথাও আবার গাছের ডালকে আঁকড়ে থাকা মানুষকেও টেনে নিয়ে যাচ্ছে জল। অবস্থা রীতিমতো ভয়াবহ।  উল্লেখ্য, মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি হচ্ছে তেলঙ্গানার বেশ কয়েকটি এলাকায়। যার জেরে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন হাজার হাজার মানুষ। হায়দরাবাদের একাধিক এলাকা ডুবে গিয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.